Releases: 3elegant/PureVision
Releases · 3elegant/PureVision
Version 1.6
Version 1.5
UI/UX Overhaul, Feature Enhancement & Bug Fixes
- MD3 UI: সম্পূর্ণ অ্যাপকে Material Design 3-এ রূপান্তর এবং প্রতিটি ফিচারের নিচে ব্যাখ্যা যুক্ত।
- Simultaneous Mode: "নরমাল টেক্সট" এবং "যিকির মোড" একসাথে সচল রাখার সুবিধা।
- Individual Reset: প্রতিটি স্লাইডারের পাশে আলাদা রিসেট বাটন যুক্ত।
- Crash Fix: অ্যান্ড্রয়েড ৮+ ভার্সনে সার্ভিস ক্রাশ (ANR) সমস্যার স্থায়ী সমাধান।
- Update Option: মেনুতে সরাসরি GitHub থেকে অ্যাপ আপডেট করার সুবিধা।
- Bug Fixes: ভাষা পরিবর্তনের বাগ এবং যিকির তালিকার টেক্সট ওভারল্যাপ সমস্যার সমাধান।
- Limits: ফন্ট সাইজ (১-২০০) এবং যিকির সময় (১-৩০০ সেকেন্ড) এর লিমিট বৃদ্ধি।
Version 1.4
১. যিকিরের তালিকায় থাকা যিকিরগুলো মিসিং হয়ে যেত, এই সমস্যা ফিক্স করা হয়েছে।
২. অ্যাপের ডাটা ব্যাকআপ/রিস্টোর করার জন্য নতুন অপশন যুক্ত করা হয়েছে।
Version 1.3
- টেক্সট ও টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার নিজের ইচ্ছা অনুযায়ী পছন্দমত কালার সেট করতে পারবেন।
- Xiaomi ও অন্যান্য ডিভাইসের মেমোরি ক্লিন করার সময় পিউরভিশন অ্যাপ ক্লোজ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা হয়েছে। এখন মেমোরি ক্লিন করার পর অ্যাপ ক্লোজ হলেও, আবার অটোমেটিক চালু হয়ে যাবে।
- অন্যান্য বাগ ফিক্স করা হয়েছে।
Version 1.2
- যিকির মোড অপশন দেওয়া হয়েছে। যেখানে "আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ" এই যিকিরগুলোর মতো যিকির স্ক্রিনে একটার পর একটা আসতে থাকবে। এতে আপনি ফোন ব্যবহারের সময় যিকিরে মগ্ন থাকতে পারবেন। সেখানে আপনার পছন্দ মত যিকির এডও করতে পারবেন।
- টেক্সট পজিশন লক করার অপশন দেওয়া হয়েছে।। লক করে রাখলে, এটি একজায়গায় এডজাস্ট হয়ে থাকবে এবং টেক্সটে টাচ বা ট্যাপ করলে স্ক্রিনে টেক্সটের পিছনেও টাচ লাগবে।
- এছাড়া ডিজাইনগত কিছু কাজ করা হয়েছে এবং বাগ ফিক্স করা হয়েছে।
(আপডেট করার পর অ্যাপে ইস্যু হতে পারে, অ্যাপ ডাটা ক্লেয়ার করে নিবেন। প্রয়োজনে আনইন্সটল করে আবার ইন্সটল করবেন।)
Version 1.1
- অ্যাপের ডিজাইন সম্পূর্ণ নতুন এবং আধুনিক করা হয়েছে (Material You সাপোর্ট সহ)।
- ফোন রিস্টার্ট হলে অ্যাপ এখন স্বয়ংক্রিয়ভাবে চালু হবে (Auto-Start)।
- ওভারলে ব্যাকগ্রাউন্ডের কোণা গোল (Corner Radius) করার সুবিধা যোগ করা হয়েছে।
- টুলবারে ভার্সন নেম, হেল্প গাইড এবং টেলিগ্রাম লিংক যোগ করা হয়েছে।
- ভাষা পরিবর্তন ও পারমিশন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বাগ ফিক্স করা হয়েছে।
Version 1.0
Initial Release